অমিত শাহর পর এবার ফ্লপ শো জে পি নাড্ডার
দি নিউজ লায়নঃ মেরেকেটে 500 লোক। তাও তারা এসেছেন হেলিকপ্টার দেখতে! অমিত শাহর পর এবার শো সুপার ডুপার ফ্লপ হল ভাজপার সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার । মঙ্গলবার বাঁকুড়ার বিষ্ণুপুরে ভাজপা প্রার্থী তন্ময় ঘোষের সমর্থনে জে পি নাড্ডার রোড শো’য়ে মেরেকেটে লোক হল পাঁচশোর কাছাকাছি । যার একটা বড় অংশ ভীড় জমিয়েছিল শুধুমাত্র হেলিকপ্টার দেখতে । নির্বাচনী প্রচারে এভাবে একের পর এক শো ফ্লপ হওয়ায় রীতিমত চিন্তার ভাঁজ পড়েছে ভাজপা নেতৃত্বের কপালে । সোমবার বাঁকুড়ার খাতড়ায় অমিত শাহর জনসভায় মাঠ না ভরায় রীতিমত অস্বস্তিতে পড়তে দেখা গিয়েছিল ভাজপা নেতৃত্বকে ।
অমিত শাহর বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছিল ফাঁকা মাঠ দেখে তিনিও তেমন খুশি হননি । অমিত শাহর জনসভা ফ্লপ হওয়ার রেশ কাটতে না কাটতে মঙ্গলবার ভাজপার আরেক ফ্লপ শো এর সাক্ষী থাকল জঙ্গলমহলের জেলা বাঁকুড়া । আজ দুপুরে বিষ্ণুপুর শহরে স্থানীয় বিজেপি প্রার্থী তন্ময় ঘোষের সমর্থনে রোড শো করেন জে পি নাড্ডা । জে পি নাড্ডার সঙ্গে ছিলেন কৈলাস বিজয়বর্গীয় , বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ , দলের প্রার্থী তন্ময় ঘোষ । হেলিকপ্টারে করে এদিন বিষ্ণুপুরে আসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা । শহরের কুমারী টকিজ এলাকা থেকে রোড শো যাওয়ার কথা ছিল রসিকগঞ্জ বাস স্ট্যান্ড পর্যন্ত । কিন্তু রোড শো শেষ পর্যন্ত যাওয়ার আগেই রনে ভঙ্গ দিয়ে একটি বেসরকারি হোটেলে চলে যান নাড্ডা সহ বিজেপি নেতারা ।
সূত্রের খবর রোড শো তে জমায়েতের হাল দেখে শেষ পর্যন্ত কর্মসূচীতে কাটছাঁট করতে বাধ্য হন বিজেপি নেতৃত্ব । দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার রোড শো এ কেন এমন অবস্থা ? রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজেপি র প্রচারে হিন্দি ভাষাভাষী ভিন রাজ্য ও কেন্দ্রের নেতারা বাড়তি গুরুত্ব পেলেও সাধারন মানুষ তাঁদের মেনে নিতে পারছেন না । তাছাড়া বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী তন্ময় ঘোষ কয়েক দিন আগেও তৃণমূলে ছিলেন । দলের টিকিট না পেয়েই ভাজপাতে তে যোগদান করেন । বিশেষজ্ঞ মহলের ধারনা একদিকে এই বিষয়টিকে যেমন সাধারন মানুষ মানতে পারেননি তেমনই দলে মাত্র এক দিনের নবাগত কর্মীকে টিকিট দেওয়ায় ভাজপার একাংশ তা মেনে নিতে পারেননি ।

Post a Comment